নিকলীতে তরুণ শিক্ষার্থীদের নিয়ে অভিনয়ের শরীরী ভাষা ও বাচনভঙ্গি প্রশিক্ষণ অধিবেশন
কোর্সের পটভূমি ও উদ্দেশ্য
মফস্বলের শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস, শুদ্ধ উচ্চারণ ও জনসম্মুখে বক্তব্য দেওয়ার ভীতি দূর করার লক্ষ্যে জলজ থিয়েটারের উদ্যোগে নিয়মিত পরিচালিত হয় ‘অ্যাক্টিং ও উপস্থাপনা (অ্যাংকরিং) প্রশিক্ষণ কোর্স’।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা শেখ মোবারক হোসাইন সাদীর সরাসরি তত্ত্ববধানে একাডেমিক নাট্যতত্ত্ব ও ব্যবহারিক মহড়ার সমন্বয়ে এই পাঠ্যক্রম প্রণয়ন করা হয়েছে।
“সঠিক উচ্চারণ ও বাচনভঙ্গি একজন মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে। আমরা বিশ্বাস করি, হাওরপারের প্রতিটি তরুণের ভেতরেই এক অনন্য বক্তা ও শিল্পী লুকিয়ে আছে—প্রয়োজন শুধু উপযুক্ত চর্চা ও দিকনির্দেশনা।”
প্রশিক্ষণ মডিউলসমূহ
কোর্সের ২৫টি ক্লাসে নিম্নলিখিত বিষয়সমূহ হাতে-কলমে শেখানো হয়:
• ধ্বনি ও বাচনবিজ্ঞান: প্রমিত বাংলা উচ্চারণ, কণ্ঠস্বর প্রক্ষেপণ ও জিহ্বা সঞ্চালন ব্যায়াম।
• অভিনয় তত্ত্ব ও শরীরী ভাষা: ইমোশন কন্ট্রোল, চরিত্রায়ন ও মঞ্চ সচেতনতা।
• মঞ্চ ও টিভি উপস্থাপনা: মাইক্রোফোন হ্যান্ডলিং, উপস্থিত বুদ্ধি ও স্ক্রিপ্ট বিশ্লেষণ।
• চূড়ান্ত উপস্থাপনা ও নাট্যাংশ প্রযোজনা: শিক্ষার্থীদের স্ব-রচিত ও নির্দেশিত নাট্য প্রদর্শনী।
প্রশিক্ষক প্যানেল ও রিসোর্স পার্সন
ক্লাসরুম ও মহড়ার কিছু মুহূর্ত